মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রোহিঙ্গা দম্পতির বাসা থেকে ইয়াবার কোটি টাকা উদ্ধার!

শেয়ার করুন


চট্টগ্রামে চান্দগাঁওয়ের একটি বাসা থেকে ১ কোটি ১৭ লাখ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (৮ নভেম্বর) সকালে র‍্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার চান্দগাঁও আবাসিক এলাকার ব্লক-বি এর একটি বাসায় অভিযান চালায় র‍্যাব। আটককৃতরা হলেন, শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (২৮)।

অভিযানের সময় র‍্যাব বাসার দরজা খুলতে বলার সাথে সাথে তারা জানালা দিয়ে নিচে টাকা ফেলে দেওয়ার চেষ্টা করে। নিচে দাঁড়ানো র‌্যাব সদস্যরা বিষয়টি দেখে ফেলে। পরে ঘরে ঢুকে আরো কিছু টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ওই বাসা থেকে এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এসময় তাদের বাসায় তল্লাশি করে ৫ হাজার ৩০০ ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে ব্যবসা চালানোর কথা স্বীকার করেছে গ্রেফতার এই দম্পতি।

র‍্যাব জানায়, আসামিরা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে। মাদক বিক্রি ও বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন