মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

রোহিঙ্গা ক্যাম্প সিল করে দেয়ার নির্দেশ দিলেন ইসি সচিব

শেয়ার করুন

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বেরুতে না পারে পুরো ক্যাম্প সিল করে দেয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। একইসঙ্গে এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে সজাগ থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, নির্বাচন উপলক্ষে রোহিঙ্গারা প্রার্থীদের সাথে বের হয়ে বিভিন্ন অপকর্ম চালাতে পারে। তাদেরকে ভাড়া করে নিয়ে ভোট নেওয়ার একটা প্রবণতা থাকতে পারে। তাই কমপ্লিট কমিশনের সিদ্ধান্ত নিয়ে জরুরিভাবে রোহিঙ্গা রিফিউজি কমিশনার ও তার সাথে অন্যান্য যারা আছেন সবাইকে জানিয়ে দিবো।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ চট্টগ্রামের প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র- সিভয়েস

শেয়ার করুন