২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রোহিঙ্গা ক্যাম্পে দূর্বৃত্তের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছে।

নিহত রোহিঙ্গা যুবক বেসরকারি সংস্থা কারিতাসে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম।

নিহত নুরুল আমিন (২৫) উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থা কারিতাসের স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিল।

স্থানীয়দের বরাতে শরীফুল বলেন, সোমবার মধ্যরাতে উখিয়ার মধুরছড়া ৪ এক্সটেনশন ক্যাম্পের আই-ব্লকে নিজের ঘরের সামনে নুরুল আমিন অবস্থান করছিলেন। এক পর্যায়ে ৩/৪ জনের অজ্ঞাত দূর্বৃত্তের দল তাকে তুলে নিয়ে চলাচলের রাস্তায় কয়েকটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়।

” পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। ”

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ” কারা, কি কারণে নুরুল আমিনকে হত্যা করেছে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ”

তবে ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে কোন রোহিঙ্গা দুষ্কৃতিকারি দলের
সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে
জানান শরীফুল।

তিনি জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।