মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রোহিঙ্গা ক্যাম্পে জরুরি সেবা অব্যাহত আছে

শেয়ার করুন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে ছড়িয়ে পড়লেও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোয় অতিজরুরি পরিষেবা অব্যাহত আছে। শরণার্থীদের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের নির্দেশে স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য ও জ্বালানি সরবরাহ, পানি, স্যানিটেশন কার্যক্রম ও নতুন আগত শরণার্থীদের কোয়োরেন্টিন নিশ্চিত করা হচ্ছে।

রবিবার (২৬ এপ্রিল) রোহিঙ্গা শরণার্থী নিয়ে মানবিক সহায়তা প্রদানকারী ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত কোনও রোহিঙ্গা কোভিড-১৯ আক্রান্ত হয়নি।

স্বাস্থ্য সেবা প্রদানকারীদের জন্য পিপিই, চিকিৎসা সরঞ্জাম, ভেন্টিলেটর, অক্সিজেনসহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে এবং এ বিষয়গুলোর আরও প্রস্তুতি প্রয়োজন আছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

কক্সবাজারে মহামারি ঠেকাতে এবং স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সংক্রমণ ঝুঁকি কমিয়ে আনতে অতিরিক্ত তহবিল গঠন এবং আন্তর্জাতিক সংহতি জোরদারের প্রয়াস অব্যাহত আছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন