মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে এক রোহিঙ্গা কিশোরী আত্নহত্যা করেন। শনিবার বিকালে ক্যাম্প পুলিশের সহযোগীতায় লাশ উদ্ধার করেন। নিহত কিশোরী হচ্ছেন আজিদা আকতার (১৪)।

সে উখিয়ার ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের নুরুল আলমের মেয়ে। রোহিঙ্গারা জানিয়েছেন মায়ের সাথে সামান্য কথা কাটাকাটির পরে মা বাড়ি থেকে কক্সবাজার শহরে চিকিৎসা করতে যান।মা যাওয়ার কিছুক্ষণ পর প্লাস্টিকের চেয়ারে দাঁড়িয়ে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। পাশ্ববর্তী লোকজন বাড়ীর দরজা ভেঙ্গে কিশোরীর লাশ দেখতে পান। উপস্হিত রোহিঙ্গারা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছেন।

ঘটনাস্হলে উপস্হিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন