মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাপ্রধানকে টিলারসনের ফোন

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৃহস্পতিবার মিয়ানমারের সেনা প্রধানকে ফোন করেছেন। তিনি রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর নৃশংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানোনো হয়েছে। খবর রয়টার্স

এক বিবৃতিতে জানানো হয়েছে রাখাইনে সহিংসতা বন্ধ এবং সেখান থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে সহযোগিতা করতে সেনা প্রধান মিন অং হ্লেইংকে আহ্বান জানিয়েছেন টিলারসন।

গত আগস্টের ২৫ তারিখ রাখাইনের বেশ কয়েকটি চেক পোস্টে হামলার ঘটনাকে কেন্দ্র করে মিয়ানমারের সহিংসতা শুরু হওয়ার পর ৬ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ওই এলাকায় অভিযান শুরুর নামে রোহিঙ্গাদের অত্যাচার, নির্যাতন, ধর্ষণ এবং হত্যা করেছে সেনাবাহিনী। ফলে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে রোহিঙ্গারা।

পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনা প্রধানের সঙ্গে ফোনে আলাপকালে রাখাইনে বাস্তুহারা লোকজনের জন্য পাঠানো মানবিক সহায়তা যেন সহজেই পৌঁছাতে পারে তার জন্য আহ্বান জানিয়েছেন টিলারসন। সেখানে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা তদন্তে গণমাধ্যমের প্রবেশ এবং জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের প্রবেশ নিশ্চিতের আহ্বানও জানানো হয়েছে।

সামনের মাসে এশিয়ায় সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই রোহিঙ্গা সংকট সমাধানকে বেশ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে মিয়ানমার, ম্যানিলাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সফর করবেন ট্রাম্প।

শেয়ার করুন