মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

রোহিঙ্গাবাহী ২টি নৌকা ফেরত পাঠালো বিজিবি

শেয়ার করুন

নাফ নদীর হ্নীলা পয়েন্ট হতে রোহিঙ্গাবাহী দুইটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। ৩ জানুয়ারি মঙ্গলবার ভোর থেকে ওই দুইটি নৌকা দুইটি ফেরত পাঠানো হয়।

জানা যায়, টেকনাফ সীমান্তের নাফ নদীর হ্নীলা পয়েন্ট দিয়ে নৌকা যোগে মিয়ানমারের রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটলিয়ান উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, বিজিবি টহল দলের সদস্যদের কড়া পাহারায় এসব নৌকা নাফ নদীর শূন্য রেখা হতে মিয়ানমারের দিকে ফেরত পাঠাতে সক্ষম হয়। প্রতি নৌকাতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু ছিলো।

শেয়ার করুন