মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

রোহিঙ্গাবাহী ১৩ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

শেয়ার করুন

স্বদেশ ফেরতকক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই ১৩ টি নৌকা ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা। রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত নাফ নদীর ৪ টি পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গা বোঝাই নৌকা ফেরত পাঠানো হয়।

বিজিবি জানায়, মিয়ানমারে সহিংসতার পর থেকে প্রতিদিনই নাফ নদী দিয়ে ছোট ছোট নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।

এদিকে বিজিবি তাদের ফেরত পাঠাচ্ছে প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ১৩টি নৌকা বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকাতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

নভেম্বর মাসে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূণ্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই ২০০টি’র বেশি নৌকা ফেরত পাঠানো হয়। এ নৌকাতে দুই হাজারেরও বেশি রোহিঙ্গা ছিল বলেও জানায় বিজিবি।

শেয়ার করুন