মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

রোহিঙ্গাদের মাঝে বৌদ্ধ ধর্মীয় সংস্থা রিসসো কোসেই-কাই এর ত্রাণ সামগ্রী বিতরণ

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি : মিয়ানমারে বর্বর নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জাপান ভিত্তিক মানবতাবাদী বৌদ্ধ সংগঠন রিসসো কোসেই কাই। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে সংগঠনটির প্রতিনিধি দলের সদস্যরা উখিয়ার বালুখালী ও কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন রিসসো কোসেই-কাই বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার রেভারেন্ট আরিতুমি মিৎসুইউকি, চেয়ারম্যান অশোক বড়ুয়া, সহকারী ব্রাঞ্চ মিনিস্টার কাঞ্চন বড়ুয়া, কক্সবাজারের চেয়ারম্যান বাবুল বড়ুয়া, ভাইস চেয়ারম্যান রবীন্দ্র বিজয় বড়ুয়া, শিক্ষা বিষয়ক প্রধান অশোক বড়ুয়া, জেনারেল সেক্রেটারী মুকুট বড়ুয়া, রামুর চাপ্টার হেড দুলাল বড়ুয়া, কক্সবাজার সদরের চাপ্টার হেড অনুপ বড়য়া, পটিয়ার চাপ্টার হেড বিশ্বজিৎ বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণের চাপ্টার হেড বিমান বড়ুয়া, রামুর কালচারাল সেক্রেটারি সোনিয়া বড়ুয়া। এছাড়াও চট্টগ্রামের লিডার রেখা বড়ুয়া, স্বপ্না বড়ুয়া, মানিক বড়ুয়া, ডিপলু বড়ুয়া, জয়মালা বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী বিতরণ শেষে রিসসো কোসেই-কাই প্রতিনিধিরা রোহিঙ্গাদের সাথে কথা বলেন ও তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন