মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

রাহাত মাহমুদের পরিচালনায় ভালোবাসা দিবস উপলক্ষে আসছে ‘মনজুড়ে’

শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় পরিচালক তরুন নাটক নির্মাতা রাহাত মাহামুদের পরিচালনায় তৌসিফ মাহবুব ও তানজিন তিশা এই দুই তারকা অভিনয়ে ‘মনজুড়ে’ শিরোনামের একটি নাটক উঠবে টিভি পর্দায়।

রাহাত মাহমুদের পরিচালনা ছাড়াও যৌথভাবে নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন জাফরিন সাদিয়া ও তাইমুর মাহমুদ শমীক, পাশাপাশি মূল ভাবনায় ছিলেন জাফরিন সাদিয়া। এবং সহকারী পরিচালক হিসেবে ছিলেন আব্দুল্লাহ আল মামুন সহ আরো তিনজন।

তৌসিফ-তানজিন ছাড়াও নাটকে অভিনয় করেছেন তালহা খান, কাজী উজ্জ্বল, শিল্পী সরকার অপু, সামির, হৃদিতা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে ‘মনজুড়ে’ প্রচার হবে যে কোনো একটি বেসরকারি চ্যানেলে।

গাজীপুরের ভাদুন বাজারে কিছুদিন আগে ‘মনজুড়ে’র শুটিং হয়েছে।

গাজীপুরের ভাদুন এলাকায় ‘মনজুড়ে’র শুটিং হয়েছে গল্প ভাবনা, চিত্রনাট্যের পাশাপাশি ‘মনজুড়ে’ নাটকটি প্রযোজনা করেছেন জাফরিন সাদিয়া। তিনি চেষ্টা করেছেন ‘সবসময় দর্শকদের চাহিদাকে প্রাধান্য দেয়ার। সেভাবে এই নাটকের গল্প সাজানো হয়েছে। যেভাবে দর্শকরা ‘মনজুড়ে’তে তাদের তাদের প্রত্যাশিত গল্প খুঁজে পাবেন।’

শেয়ার করুন