মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

রামু সমিতি কক্সবাজার এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

শেয়ার করুন

Pic-02

রামু উপজেলার বন্যা কবলিত এলাকায় চাকমারকুল ইউনিয়ন শ্রীমুরা, কলঘর বাজার এবং ফতেঁখারকুলের মধ্যম মেরুরলোয়া আশ্রয় কেন্দ্রে রোববার রামু সমিতি কক্সবাজার এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন-সমিতির সভাপতি সাংবাদিক বদিউল আলম, সহ-সভাপতি অধ্যাপক দিলওয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হোসাইনুল ইসলাম মাত্বর, সহ-সাধারণ সম্পাদক এডঃ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এডঃ রমিজ আহমদ, সাহিত্য ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, প্রচার সম্পাদক এডঃ সিরাজ উদ্দিন, সদস্য নুরুল হক কোম্পানী, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোঃ হোসেন প্রমূখ। ত্রাণ কাজে সহযোগিতা করেন, স্থানীয় মেম্বার নুরুল আমিন, মরিয়ম বেগম ও রাবেয়া বসরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। উক্ত ত্রাণ বিতরণে বিশেষভাবে সহযোগিতা করেন সমিতির অন্যতম সদস্য সৌদি প্রবাসী হাজী নুরুল হক নুরু। সমিতির সভাপতি ও সম্পাদক অসহায় ও বন্যা কবলিত জনগণকে সহযোগিতা করার জন্য সকল সংস্থ্যাকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।

শেয়ার করুন