২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

রামু রিপোর্টার্স ইউনিটি’র কার্যকরী পরিষদের নির্বাচন

ramu-reporters-unity-pic-20.5.15_1

পর্যটন উপজেলা রামুর একঝাঁক তরুন সাংবাদিকদের সংগঠন রামু রিপোর্টার্স ইউনিটি’র কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আবুল কাশেম (দৈনন্দিন) সভাপতি এবং আবুল কাশেম সাগর (সমুদ্রকন্ঠ/ভোরের ডাক) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  বুধবার (২০ মে) বিকাল পাঁচটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

রামু রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোয়েব সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান তারেক মুকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি অর্পণ বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুবকর ছিদ্দিক, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর ও প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য আবুল কাশেম ও আহমদ ছৈয়দ ফরমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ ছৈয়দ ফরমান।

সভায় সাধারণ সম্পাদক হাসান তারেক মুকিম বার্ষিক প্রতিবেদন এবং অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। পরে এ কমিটির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনার সোয়েব সাঈদের কাছে সকল দায়িত্ব হস্তান্তর করেন।

বার্ষিক সভা শেষে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার সোয়েব সাঈদ গোপন ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করেন। এতে কক্সবাজারের বেতার শিল্পী আবুল কাশেম ( দৈনিক দৈনন্দিন) সভাপতি এবং আবুল কাশেম সাগর (সমুদ্রকন্ঠ/ভোরের ডাক) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন শেষে সর্বসম্মতিক্রমে রামু রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অর্পণ বড়–য়া (বাংলানিউজ/সমুদ্রবার্তা), সহ-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন (যায়যায়দিন/আমাদের কক্সবাজার), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুবকর ছিদ্দিক (দিনকাল), অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান (হিমছড়ি/সাঙ্গু), দপ্তর ও প্রচার সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান ( দৈনিক হিমছড়ি), কার্যকরী সদস্য সোয়েব সাঈদ (দৈনিক কক্সবাজার/পূর্বদেশ), হাসান তারেক মুকিম (আমাদের কক্সবাজার) ও আল মাহমুদ ভূট্টো (মানবজমিন/আজকের দেশবিদেশ)।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সৎ, তথ্যনির্ভর ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে সাংবাদিকতাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে ২০১৪ সালের ৮ মে ‘রামু রিপোর্টার্স ইউনিটি গঠিত হয়। রামু উপজেলা একটি ঐতিহাসিক জনগুরুত্বপূর্ণ স্থান। সাহিত্য-সংস্কৃতি, পর্যটনের অপার সম্ভাবনাময় এ অঞ্চলকে বিশ্বজুড়ে আরো বেশী পরিচিত করতে সাংবাদিকদের এ সংগঠন অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে।

সভায় রামুর প্রতিনিধিত্বশীল কবি আশীষ কুমারের রোগমুক্তি কামনা করা হয়। এছাড়া রামুর লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের জেঠা নুরুল হকের ইন্তেকালে শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।