মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

রামু দক্ষিণ রাজারকুল পাহাড়তলী জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

শেয়ার করুন

news pics2
রামু দক্ষিণ রাজারকুল পাহাড়তলী জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল ৮মে বাদে জুমা স্থানীয় মুসল্লীদের উপস্থিতিতে এ মসজিদ নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়। রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে নব-নির্মিতব্য এ মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, রাজারকুল আছমা ছিদ্দিকা (র.) বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুচ্ছালাম কুদছী। এ সময় উপস্থিত ছিলেন, রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সমাজকর্মী আবদুল করিম, আবদুর রাজ্জাক, মোহাম্মদ উল্লাহ, স্থানীয় মুসল্লী আবদুল মান্নান, হাবিব উল্লাহ, মোহাম্মদ শফি প্রমূখ। নির্মাণ কাজ উদ্বোধনোত্তর মতবিনিময়কালে মাওলানা আবদুচ্ছালাম কুদছী বলেন, মসজিদ মহান আল্লাহ তা’আলার ঘর। মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণের মধ্যদিয়ে যাবতীয় অপরাধ নিমূল করা সম্ভব। তিনি বলেন, দৈনিক ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা এবং মসজিদের রক্ষণাবেক্ষণে সচেষ্ট থাকা সকল মুসলমানদের ঈমানী দায়িত্ব।

শেয়ার করুন