৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

রামু কেন্দ্রীয় কালি মন্দিরের প্রধান পুরোহিত সজল ব্রাহ্মণের সহধর্মীনি আর নেই

Shomoy
রামু সর্বজনীন কেন্দ্রীয় কালি মন্দিরের প্রধান পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরীর সহধর্মীনি রুমা ব্রাহ্মণ চৌধুরী (৩৬) আর নেই। রোববার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় কালি মন্দিরস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুমা ব্রাহ্মণ চৌধুরী। এর আগে তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী-শুভানুধ্যায়ী রেখে যান।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রামু কেন্দ্রীয় মহাশ্মশানে তাকে সমাহিত করা হয়েছে।
এদিকে, সজল ব্রাহ্মণ চৌধুরীর সহধর্মীনি রুমা ব্রাহ্মণ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানান রামু সর্বজনীন কেন্দ্রীয় কালি মন্দির পরিচালনা পরিষদ, রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদ, রামু উপজেলা শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিচালনা পরিষদ, শংকরমঠ গীতা প্রচার সংঘ, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদ, রামু সর্বজনীন কেন্দ্রীয় কালি মন্দির দূর্গা পূজা উদ্যাপন পরিষদ। এছাড়াও একাধিক রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার সবদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে, রামু সর্বজনীন কেন্দ্রীয় কালি মন্দিরের প্রধান পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরীর সহধর্মীনি রুমা ব্রাহ্মণ চৌধুরীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।