মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

রামু কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অানুষ্ঠানিক উদ্বোধন

শেয়ার করুন

রামু কলেজে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ এর অানুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ অাবদুল হক। শনিবার ( ১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজ পরিচালনা কমিটির সদস্য অাবু তাহের, নুরুল কবির হেলাল ও জসিম উদ্দিন, তরুণ বড়ুযা।
কলেজের অধ্যাপক ইজত উল্লাহ ও প্রদর্শক মানসী বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নিজামুল হক, অধ্যাপক অাবু তাহের, অধ্যাপক অা.ম.ম জহির, অধ্যাপক শহিদুল ইসলাম কাজল, অধ্যাপক জাফর অাালম, অধ্যাপক ইসরাত জাহান দুলালী। কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর অালমের সার্বিক পরিচালনায় ক্রীড়ার প্রথম দিনে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন, অধ্যাপক মুজিবুল হক, অধ্যাপক মোহাম্মদ হোছাইন, কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মিজানুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক দিবস বৈদ্য, বিজ্ঞান বিভাগের প্রভাষক মোবারক হোসেন, প্রভাষক নুরুল ইসলাম সুজন, প্রদর্শক ববিতা বড়ুয়া, জেসমিন নূরী, প্রভাষক সোলতানা রাজিয়া, শারমিন অাক্তার, সহ-লাইব্রেরীয়ান ভূবন বড়ুৃযা, প্রধান সহকারী নীতিপূর্ণ বড়ুয়া, অালা উদ্দিনসহ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ অাবদুল হক বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বর্ণিল অায়োজনে
কলেজ পরিচালনা কমিটির সভাপতি কক্সবাজার সদর রামু অাসনের মাননীয় সংসদ সদস্য অালহাজ্ব সাইমুম সরওয়ার কমলের সার্বিক নির্দেশনায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। তিনি কলেজ পরিচালনা কমিটির সভাপতি অালহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি অামেরিকায় বাংলাদেশের পক্ষ্যে জাতীয় সেমিনারে অংশগ্রহণ শেষে সুস্থ্যভাবে ফিরে অাসার জন্য রামু কলেজ পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেন।
৪ দিন ব্যাপী অায়োজনের শনিবার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এতে ছাত্র/ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়। অাজ ১৯ ফেব্রুয়ারি রবিবার ক্রীড়া প্রতিযোগিতা এবং ২০ ও ২২ ফেব্রুয়ারি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন