মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রামু কলেজে ছাত্র ইউনিয়নের পাঠচক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের আরাকানে রোহিঙ্গাদের উপর চলমান সাম্প্রদায়িক ও জাতিগত নিপীড়ন বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের জাতিগত অধিকার ফিরিয়ে দিতে হবে। রোহিঙ্গা নিপীড়ন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপসহ বাংলাদেশ সরকারকেও কূটনৈতিকভাবে রোহিঙ্গা ইস্যু নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রামু কলেজে সংসদ আয়োজিত সাংগঠনিক পাঠচক্র ও আলোচনা সভায় বক্তারা এসব এ কথা বলেন।
বক্তারা বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরেই সাম্প্রদায়িক গোষ্ঠীসমূহ বিভিন্ন উষ্কানিমূলক বিষ ছড়িয়ে দিচ্ছে। তাই সকল সাম্প্রদায়িক উষ্কানি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সকল স্তরের মানুষকে সতর্ক থাকতে হবে।
ছাত্র ইউনিয়ন রামু কলেজ সংসদের আহ্বায়ক পার্থনাথ দে’র সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি অর্পন বড়–য়া, রামু উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জয় বড়–য়া, রামু কলেজ সংসদের রবিউল হোসেন জুয়েল, রবিউল হাসান বাবু, নয়ন রুদ্র, লিটন রুদ্র, প্রদীপ রুদ্র, জয় কুমার দে, অমিত কুমার ধর ও রাম মানিক সেন প্রমূখ।

শেয়ার করুন