২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ | ২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

হাইওয়ে পুলিশের পৃথক অভিযানে

রামু ও চকরিয়ায় ইয়াবাসহ একজন আটকঃ সিএনজি জব্দ

কক্সবাজারের চকরিয়ায় ও রামু পৃথক অভিযান চালিয়ে হাইওয়ে পুলিশ  ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ওই সময় একটি সিএনজিও জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মাকসুদ আহাম্মদ জানান, শুক্রবার রাত পৌনে ১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সেইন্টমার্টিন পরিবহনের একটি বাস যাহার রেজিঃ ঢাকামেট্রো ব- ১৫-৮৬৩০ এর যাত্রী মাদক বহন করছে  গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। ওই সময় ৭০০ পিস ইয়াবাসহ টেকনাফে জাদিমুরা ক্যাম্প এলাকার কামরুল ইসলাম নাহিদ (২২) আটক করা হয়। তার বিরুদ্ধে চকরিয়া থানায়  মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ  রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে। রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি নং কক্সবাজার -থ-১১-৫১২৭ সংকেত দিলে ড্রাইভার দৌড়ে পালিয়ে যায়।পরে ড্রাইভারের সিটের নীচে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন (চারশত) গ্রাম। এসময় মাদক বহনকারী সিএনজি গাড়িটি জব্দ করা হয়।  মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, সিএনজি’র অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।