মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রামুর সেনা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ আটক ২

শেয়ার করুন

এম.এইচ আরমান::

কক্সবাজারের রামু-মরিচ্যা সড়কের রামু সেনানিবাসের এসএসডি মিলিটারি পুলিশ (এমপি) চেক পোস্টে রামুগামী সিএনজি তল্লাশি কালে ২৫ হাজার পিস  ইয়াবা ও ২জন কে আটক করেছে মিলিটারি সেনা সদস্যরা।

২৯ জুন (সোমবার) সকাল ৮ টায় ও বেলা সাড়ে ১১ টার দিকে দুটি পৃথক সিএনজি তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটক সিএনজি চালক মোঃ রফিক (২৭) বান্দরবা’ন পার্বত্য জেলার কালঘাটা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে অপর মাদক ব্যবসায়ী মোঃ সাহিদ (২০) উখিয়া উপজেলার মুহুরীপাড়া গ্রামের মোঃ রফিক উদ্দীনের ছেলে।

রামু সেনানিবাসের গণমাধ্যম সমন্বয়ক মেজর তানজিল জানান, রামু-মরিচ্যা সড়কে চলাচলকারী সকল যান’বাহন সেনানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম কালে দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারি পুলিশ (এমপি) সদস্য কর্তৃক নিয়মিত তল্লাশি করা হয়। এরই ধারাবাহিকতায় মরিচ্যা হতে রামুগামী দুটি সিএনজিতে তল্লাশি চালিয়ে মিলিটারি পুলিশ সদস্যরা ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করে।

এসময় সিএনজি চালক মোঃ রফিকের কাছে ২০ হাজার ইয়াবা ও  মাদক ব্যবসায়ী মোঃ সাহিদে’র কাছে ৫ হাজার ইয়াবাসহ আটক করে। তিনি আরো জানান, আটককৃত সিএনজি ও ইয়াবা সহ র‍্যাব -১৫ এর নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান।

শেয়ার করুন