১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

রামুর জোয়ারিয়ানালায় মাদ্রাসা ছাত্রকে অপহরনের চেষ্টাকালে আটক-১

রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় মাদ্রাসা ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (৫ এপ্রিল) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। আটক রফিক (৪০) ময়মনসিংহ জেলার ধুপাউড়া উপজেলার কৃষ্ণপুর এলাকার খোরশেদ এর ছেলে। তার কাছ বিপুল টাকা, গাঁজা, বিভিন্ন ধরনের পাথর, চিকিৎসা কাজে ব্যবহৃত স্টীলের কাঁচি, তাবিজ সহ নানা প্রকার সরঞ্জাম ও কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।
জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানিয়েছেন, এরআগে দুপুর একটার দিকে আটককৃত ব্যক্তি ও তার দুই সহযোগি মাদ্রাসা গেইট এলাকা থেকে রিয়াদ উদ্দিন (১২) নামের এক ছাত্রকে কৌশলে অপহরণের চেষ্টা চালায়। মাদ্রাসার আরো কয়েকজন ছাত্র এবং পথচারি বিষয়টি টের পেয়ে অপহরণকারিদের ধাওয়া করে। এসময় মাইক্রোবাস নিয়ে আসা দুই ব্যক্তি পালিয়ে গেলেও জনতার হাতে ধরা পড়েন রফিক।
তবে তাৎক্ষনিকভাবে জানতে চাওয়া হলে রফিক শিশু অপহরনের বিষয়টি অস্বীকার করে জানান, তিনি কেবল ভিক্ষা করার জন্য এখানে এসেছেন।
মাদ্রাসার অপর ছাত্র তৌহিদুল ইসলাম জানিয়েছেন, আটক হওয়া রফিক নামের ব্যক্তিটি একটি আয়না মুখের কাছে নেয়া মাত্রই তার সহপাঠি রিয়াদ উদ্দিন অজ্ঞান হয়ে যান। পরে একটু দুরে থাকা মাইক্রোবাস থেকে দুইজন ব্যক্তি এসে শিশুটিকে তুলে নেয়ার চেষ্টা চালালে সে চিৎকার দেয়। এতে স্থানীয় জনতা এগিয়ে আসলে অজ্ঞান অবস্থায় শিশুটিকে ফেলে সটকে পড়েন ওই দুই ব্যক্তি।
খবর পেয়ে রামু থানার এসআই মোস্তফা ঘটনাস্থলে গিয়ে রফিক নামের ব্যক্তিকে আটক করেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।