মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

রামুর গোয়ালিয়াপালং থেকে ১০ মালয়েশিয়াগামী আটক

শেয়ার করুন

Copy of atok
রামুর খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং থেকে মালয়েশিয়াগামী ১০ যাত্রীকে আটক করেছে পুলিশ। ৩১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মান্নানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকার বদিউল আলমের পুত্র ছলিম উল্লাহর বাড়ি থেকে মালয়েশিয়াগামী এসব লোককে আটক করা হয়। উল্লেখ্য-গত ২৯ মার্চ খুনিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ পেঁচারদ্বীপ হিমছড়ি এলাকায় সমুদ্রপথে মালয়েশিয়ায় অবৈধ মানব পাচার প্রতিরোধ বিষয়ক এক সভায় মানব পাচার বন্ধের প্রতিশ্রুতি দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (উখিয়া, টেকনাফ ও রামু সার্কেল), রামু উপজেলা চেয়ারম্যান, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিসহ উপস্থিত সকল নেতৃবৃন্দ।

শেয়ার করুন