মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

রামুতে ১০হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্র্যাব

শেয়ার করুন

হামীম ফরহাদ সায়েম: নিউজরুম এডিটর

কক্সবাজারের রামু চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় দশ হাজার পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্র্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হাফেজ আহমদের ছেলে সাইদ উল্লাহ (২৭) ও একই রোহিঙ্গা ক্যাম্পের মৃত ওয়াসের ছেলে মো: রফিক (২৩)। আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

র্র্যাব সূত্রে জানা গেছে,কক্সবাজারের রামু চেইন্দা খন্দকার পাড়া ডা: এসবি ধর এর দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় -বিক্রয়ের উদ্দেশ্যে অবস্হান করেছে। র্র্যাব পনেরোর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। পরে উপস্হিত স্বাক্ষীদের সামনে তাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে নয় হাজার নয়শত সাতানব্বই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র্র্যাব পনেরোর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়

শেয়ার করুন