১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ | ২৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

রামুতে হাইওয়ে পুলিশের অভিযান, ব্যাগে মিলল ইয়াবা

কক্সবাজারের রামুক্রসিং হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে রামুর জোয়ারিয়ানালা চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হল টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং এলাকার পূর্ব সাতঘড়িয়া এলাকার ফেরদৌস (২১)। সে ওই এলাকার সামসুল আলমের ছেলে। রামুক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা ইউপি চা-বাগান নামক স্থানে বাসের জন্য অপেক্ষামান যাত্রী মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম ওই ব্যক্তিকে আটক করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাসী করে  দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  এই বিষয়ে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।