মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

রামুতে সড়ক দূর্ঘটনায় নিহত ২:আহত ১৫

শেয়ার করুন

খালেদ হোসেন টাপু, রামু : কক্সবাজারের রামু পুরাতন আরাকান সড়কে ছারপোকা- মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে । এ মুখোমুখি সংঘর্ষে উভয় এর মধ্যে ১৫ জন আহত হয়েছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে , রবিবার (২৩ জুন) সকাল ৭ টা (৪৫) মিনিটে রামু-মরিচ্যা পুরাতন সড়কের থোয়াইঙ্গা কাটাস্থ পাইন বাগান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে । নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৭০) । তাঁর পিতার নাম মৃত হাকিম মিয়া । তাঁর বাড়ি কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকায়। অপর ছারপোকার যাত্রী আব্দুর রহমান (৫০)। তাঁর পিতার নাম মৃত অছিয়র রহমান । তাঁর বাড়ি ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ শ্রীকুল এলাকায়।
রামু থানার এসআই সৈয়দ সানাউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রামু চৌমুহনী স্টেশন থেকে মরিচ্যামুখি ছারপোকা- মরিচ্যা ষ্টেশন থেকে রামু মুখি মিনি পিকআপ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে সৃষ্টি হয় । এসময় ছারপোকা যাত্রী নুরুল ইসলাম ও আব্দুর রহমান নিহত হন এবং উভয় এর মধ্যে অন্তত ১৫ জন আহত হয়। আহতদেরকে রামু ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।

শেয়ার করুন