মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রামুতে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড

শেয়ার করুন

আটককক্সবাজারের রামু’র কাউয়ারখোপ এলাকায় গৃহবধু হত্যার অপরাধে ঘাতক স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে জেলায় ও দায়রা জজ মীর শফিকুল আলম এ রায় ঘোষনা করেন। ২০১০ সালের ২৩ জুন স্বামীর ঘরে খুন হয় সিরাজুল হকের মেয়ে রোজিনা আক্তার (২২)। এ খুনের ঘটনায় নিহতের স্বামী মৃত নুর আহম্মদের ছেলে শাহ আলম (২৫) ও হত্যার সাথে জড়িত থাকা অপর ব্যক্তি আলী আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৫) কে এই সাজা দেওয়া হয়।

আদালতের রায় ও রামু থানায় দায়ের করা হত্যা মামলার বর্ণনা অনুযায়ী, শাহ আলমের সাথে নিহত রোজিনা আক্তারের বিয়ের পর থেকে স্বামী ও শাশুর বাড়ির লোকজন নানাকরমে মারধর ও অত্যাচার করত।

সর্বশেষ ২০১০ সালের ২৩ জুন তাকে পিটিয়ে হত্যা করে তার স্বামী শাহ আলম, তার স্বামীর বোনের জামাই জসিম উদ্দিন, স্বামীর বোন খালেদা বেগম ও শাশুড়ি সফুরা খাতুন। হত্যার পর তারা নিহতের লাশ ওড়না প্যাঁচিয়ে ঘরের চালায় টাঙ্গিয়ে দেয়। আর এ ঘটনায় পরদিনই নিহত রোজিনার বাবা সিরাজুল হক রামু থানায় এ চারজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

এ মামলায় সফুরা খাতুন ও খালেদা বেগম জামিন পেলেও শাহ আলম ও জসিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা করা হয় ২০ হাজার টাকা। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন