২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

রামুতে লুৎফুর রহমান কাজলের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ

11061243_968168399900579_1934212726450834043_n

 বিএনপি কেন্দ্রিয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের উদ্যোগে রামু উপজেলার বন্যা দূর্গত ১১ টি ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে রামু চৌমুহনী ষ্টেশনে ফতেখাঁরকুল ইউনিয়নের বন্যা দূর্গতদের ত্রান সামগ্রী প্রদান করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় রামু উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম মওলা, বিএনপি নেতা মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, আবুল বশর মেম্বার, উপজেলা বিএনপি নেতা সৈয়দ মুহাম্মদ আবদুস শুক্কুর, ফোরকান আহমদ, বজলুচ সাত্তার, নুরুল আবছার মেম্বার, কামাল উদ্দিন মেম্বার, ছৈয়দুর রহমান মেম্বার, মো. মুহিবুল্লাহ, যুবদল নেতা আজিজুল হক, উপজেলা ছাত্রদল সভাপতি জহির আলম উপস্থিত ছিলেন। রামু উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম মওলা ও বিএনপি নেতা সৈয়দ মুহাম্মদ আবদুস শুক্কুর জানিয়েছেন, গতকাল রামু উপজেলার ১১ টি ইউনিয়নে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের উদ্যোগে ২০ হাজার মানুষের মাঝে চিড়া, গুড় ও খাবার পানি বিতরণ করা হয়েছে। পরবর্তীতে শুকনা খাবারের পাশাপাশি রান্না করা খাবারও বিতরণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।