১৮ জুন, ২০২৬ | ৪ আষাঢ়, ১৪৩৩ | ২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

রামুতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৬ উদযাপন পরিষদ গঠিত

received_1818917055033194
রামুতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৬ উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। ‘মুক্তিযুদ্ধের বিজয় বাঙালির ঐতিহাসিক উত্তরাধিকার’ শ্লোগানে দেশের বৃহত্তম বিজয় মেলা উদযাপনের লক্ষ্যে কক্সবাজার-৩ আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলকে চেয়ারম্যান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমকে মহাসচিব করে ১০১ সদস্যের কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১ নভেম্বর) রাত ৮টায় রামু এভারেষ্ট টিচিং ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, প্রবীন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম কবির মেম্বার।
সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মুসরত জাহান মুন্নি, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রনধীর বড়–য়া, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, কাউয়ারখোপ ইউপি’র সাবেক চেয়ারম্যান সামশুল আলম, কচ্ছপিয়ার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, জোয়ারিয়ানালা’র এম এম নুরুচ্ছাফা, ফতেখাঁরকুলের চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, গর্জনিয়ার চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কাউয়ারখোপের চেয়ারম্যান মোস্তাক আহমদ, মুক্তিযোদ্ধা মাষ্টার গোলাম কাদের, মুক্তিযোদ্ধা রমেশ বড়–য়া, মুক্তিযোদ্ধা মমতাজুল হক, মুক্তিযোদ্ধা বেন্টু মোহন বড়–য়া, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা মোক্তার আহমদ, মুক্তিযোদ্ধা সুশীল বড়–য়া, মুক্তিযোদ্ধা সুকেন্দু বড়–য়া, প্রবীন আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম চৌধুরী মেম্বার, কবি এম. সুলতান আহমদ মনিরী, জেলা যুবলীগ নেতা মীর মোহাম্মদ আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ আব্দু শুক্কর, রামু সৈনিকলীগের সাবেক সভাপতি মোঃ ইউনুচ খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, উপজেলা যুবলীগ নেতা নবীউল হক আরকান, মাসুদর রহমান মাসুদ, জেলা মৎসজীবিলীগ নেতা আনচাররুল হক ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক আজিজ, রামু ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। এ সভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ সহ মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ জনতা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য প্রদান ও মুক্ত আলোচনার পরে সর্বসম্মতিক্রমে রামুতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৬ উদযাপনের লক্ষে চেয়ারম্যান, মহাসচিব নির্বাচন করা হয়। এবারের বিজয় মেলাকে দেশের বৃহত্তম বিজয় মেলায় রূপান্তর করতে ৭১ সদস্যের উপদেষ্টা পরিষদ, ১০১ সদস্যের কার্যকরি পরিষদ সহ বিভিন্ন উপ-পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।