মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

রামুতে বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ে চুরি :  কর্তৃপক্ষের দায়সারা ভাব

শেয়ার করুন

হাফিজুল ইসলাম চৌধুরী : কক্সবাজারের রামুতে বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের উচ্চমান সহকারি নজরুল ইসলামের কক্ষের দরজার তালা ভেঙে চুরের দল মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে এই ঘটনা ঘটান। কিন্তু এ বিষয়ে দায়সারা ভাব দেখাচ্ছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত ঘটনার বিষয়ে থানায় জিডিও করা হয়নি।
এদিকে সীমানা প্রাচীর, তালা সংবলিত গেইট এবং সিসি ক্যামেরা থাকা স্বর্থেও গুরুত্বপূর্ণ কার্যালয়ে চুরির ঘটনা সংঘটিত হওয়ায় স্থানীয়রা কূরুচিপূর্ণ মন্তব্য করছেন। স্বর্ষের মধ্যে ভূত আছে কিনা? সেটাও বেশ আলোচনা হচ্ছে।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়- উচ্চমান সহকারির কক্ষের দরজা এবং আলমারির তালা ভাঙ্গা। সরকারি কম্পিউটারটি নেই। লুট হয়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। যাছাই করে দেখা যায় কার্যালয়ের সিসি ক্যামেরা গুলোও নষ্ট হয়ে আছে।
জানতে চাইলে রামু বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলি এস. এম. মঈনুল ইসলাম জানান তিনি প্রশিক্ষণে আছেন। কার্যালয়ের উপসহকারি প্রকৌশলি মেহেদি হাসান বিস্তারিত বলতে পারবেন। তবে মেহেদি হাসান জানালেন এ ব্যাপারে তিনিও কিছু বলতে পারবেন না।
দৃষ্টি আকর্ষণ করা হলে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলি আব্দুল কাদের গণি বলেন- মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে এ ব্যাপারে থানায় জিডি করতে বলা হয়েছে।
রামু থানার ওসি মো. আবুল মনসুর বলেন- বিষয়টি পুলিশকে কেউ অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন