১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ | ২৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

রামুতে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর মামলায় সৈনিকলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের কাছের উপজেলা রামুতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় এজাহারনামীয় আরেক আসামি গ্রেফতার হয়েছেন। তার নাম রাশেদুল হক বাবু। তিনি রামু সদর ইউনিয়ন ফতেখাঁরকুলের মন্ডল পাড়ার শাহাব মিয়ার ছেলে। তিনি মামলায় ২৪ নাম্বার এজাহারনামীয় আসামি ও বঙ্গবন্ধু সৈনিক লীগের রামু উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মন্ডল পাড়া জামে মসজিদের পূর্বপাশের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোপূর্বে গত পহেলা অক্টোবর মুজিবুল হক আরকান (৪৫) নামের আরেক আওয়ামী লীগ নেতাকেও গ্রেফতার করা হয়েছিল। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়ার সৈয়দ সিকদারের ছেলে। এই ব্যক্তি মামলার ১৬ নাম্বার এজাহারনামীয় আসামি।

২০১৮ সালের ১২ ডিসেম্বর সংঘটিত এই ঘটনায় উপজেলা বিএনপির তৎকালিন সাংগঠনিক সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী বাদী মামলাটি করেছিলেন।

প্রসঙ্গত, ওই মামলায় কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ দলীয় সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বিশ^স্থ সহযোগী ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টোকে প্রধান আসামি করে ৪০ জনকে এজাহারনামীয় আসামি ও আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।