৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

রামুতে বন্দুকযুদ্ধে ২ মাদক কারবারি নিহত

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৪ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও ৪টি দেশি ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার পানেরছড়া ঢালা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১)। তারা দু’জনেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান ঘটনার সত্যাতা স্বীকার করে ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের গুলিবিদ্ধ হওয়ার কথা জানান।

রামু থানার ওসি মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।