মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

রামুতে ধান ক্ষেতে মিলল পোল্ট্রি কর্মচারীর লাশ, পরিবারের দাবি পিটিয়ে হত্যা!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং  এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মোহাম্মদ জুয়েল (১৬) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেপা হেডম্যান পাড়ার মনিরুজ্জামানের ছেলে। গতকাল শুক্রবার বিকাল তিনটার দিকে রামু থানা পুলিশ ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে।
নিহত জুয়েলের আত্নীয় লিয়াকত আলী দাবি করেন, জুয়েল বড়ডেপা এলাকায় মো. রশিদের মালিকানাধীন শিকদার পোল্ট্রি ফার্মের কর্মচারী। ওই খামারে বকেয়া টাকা চাওয়ায় জুয়েলকে মারধর করা হয়। এতে জুয়েলের মৃত্যু হলে মৃতদের খামারের পাশে ফেলে দেয়। এখন ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন, জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে মারধরের চিহ্ন রয়েছে।
স্থানীয় মেম্বার নছরুল্লাহ রায়হান বলেন, জুমার নামাজের সময় তার ফোনে কল করেন শিকদার পোল্ট্রি ফার্মের মালিক রশিদের বাবা সিকান্দার। তিনি বলেন, তার পোল্ট্রি ফার্মের পাশে একটি লাশ পড়ে রয়েছে। নামাজ শেষে স্থানীয় লোকজন সহ ঘটনাস্থলে গেলে লাশটি জুয়েলেন বলে শনাক্ত করা হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
মেম্বার রায়হান আরও বলেন, জুয়েলের গলায় বিদ্যুতিক ‘শক’ দাগ রয়েছে।
রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আনোয়ার হোসাইন জানিয়েছেন-  ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ মৃতদেহ সম্পন্ন করেছে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নারীসহ তিনজনকে  পুলিশের হেফাজতে এনেছেন।

শেয়ার করুন