মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

রামুতে দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জিওসি

শেয়ার করুন

রামু উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ রাজারকুল ইউনিয়নে রামু সেনানিবাস কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ( চাল, চিড়া, গুড়, ও খেজুর) বিতরণ করা হয়েছে। সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এনডিসি, এএফউব্লিউসি, পিএসসি, পিএইচডি উপস্থিত থেকে রামু উপজেলার বিভিন্ন স্থানে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। ত্রাণ বিতরণের সময় কমান্ডার,৬৫ পদাতিক ব্রিগেড, অধিনায়ক, ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী, বিএম ৬৫ পদাতিক ব্রিগেড এবং অন্যান্য সেনা কর্মকর্তাসহ এলাকার স্থানীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন। গতকাল ২৮ জুন দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে শুকনা ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, বন্যায় ক্ষতিগ্রস্থদের পরিবারের ঘরবাড়ি মেরামতের জন্য টিন ও টাকা বিতরণের জন্য এলাকার চেয়ারম্যানকে অনুরোধ করেছেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনী কর্তৃক টিন ও আর্থিক সাহায্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, গত ২৭ জুন অঞ্চলে রাজারকুল, ফতেখাঁরকুল ইউনিয়নের প্রায় ৭০০ পরিবারের মাঝে রামু সেনানিবাসের ৬৫ পদাতিক ব্রিগেড কর্তৃক শুকনা ত্রাণ, খাবার, বিস্কুট, খিচুড়ীসহ নগদ অর্থ বিতরণ করা হয়। দূর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেনাবাহিনীর টহল দল প্রতিনিয়ত এলাকায় অবস্থান করে আসছে। দূর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনীর তরফ থেকে সকল ধরণেল প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন