২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩ | ৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

রামুতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে ভারি বর্ষণে চলাকালে শেষরাতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) ভোররাতের কোন এক সময় ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরের খিল এলাকায় এ নির্মম ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।
নিহতরা হলেন, ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বউ ঘাট উপরের খিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।
ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো বলেন, আমার ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বউঘাট উপরেরখীল এলাকায় একটি দম্পতি হত্যার শিকার হয়েছে বলে জেনেছি। আমি কক্সবাজার অবস্থান করায় এর বেশি কিছু বলতে পারছি না। মেয়ের পরিবারের সাথে ভিন্ন ওয়ার্ডের কয়েক লোকের দ্বন্দ্ব ছিল বলে জানতাম। কিন্তু রাতে একই কক্ষে একসাথে দুজনকে হত্যার মতো এমন কার সাথে শত্রুতা তা বুঝে আসছে না।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। ধারণা করা হচ্ছে রাত ২-৩ টার দিকে এই হত্যাকান্ড ঘটেছে। মেয়ের পরিবার কয়েকযুগ পূর্বে আসা রোহিঙ্গা এবং এখানে বসবাস করতো বলে প্রচার পাচ্ছে। ঘটনার ক্লো বের করার চেষ্টা চলছে। হত্যাকান্ডে জড়িতদের তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।