মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

রামুতে উপজাতি ছাত্রী অপহরণ চেষ্টাকারী সেই সিএনজি চালক আটক

শেয়ার করুন

rkn29-arrest-640x480রামুতে চলন্ত সিএনজি থেকে রাখাইন মহিলা অপহরণের চেষ্টার ঘটনায় প্রধান আসামী আটক হয়েছে। ২৯ অক্টোবর বেলা ১২ টার দিকে রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের নেতৃত্বে ও স্থানীয় জনতা, বিভিন্ন পরিবহন সেক্টরের নেতারা ঘটনার প্রধান আসামী সিএনজি চালক ঘাতক মিজানকে পুলিশের হাতে সোপর্দ করেছে।

হতভাগা কিশোরীর বাবা পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কাউচিং চাক আসামী আটকে সহযোগিতা করায় স্থানীয় জনতা ও রামু উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্তসাপেক্ষে আসামীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন।

জানা যায়,গত ২৭ অক্টোবর বৃহষ্পতিবার রাত সাড়ে আট টায় রামুর মধ্যম মেরংলোয়া এলাকায় আরাকান সড়কে চলন্ত অবস্থায় অটোরিক্সা থেকে লাফিয়ে পড়ে অপহরণকারি চক্রের কবল থেকে নিজেকে রক্ষা করে হ্লা নু প্রু চাক উপজাতীয় কিশোরী। এতে ক্ষত-বিক্ষত হয়ে গেছে কিশোরীর মুখ সহ শরীরের বিভিন্ন অংগ।

হতভাগা কিশোরী হ্লা নু প্রু চাক পাবর্ত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কাউচিং চাক এর মেয়ে ।

গুরুত্বর আহত কিশোরীকে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন