৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রামুতে ইয়াবা ব্যবসায়ির হামলায় এসআই আহত: আটক-১

Copy of atok
কক্সবাজারের রামু উপজেলায় ইয়াবা ব্যবসায়ির হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম আহত হয়েছেন। শুক্রবার (৬মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল ব্রীজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আহত এসআই মো. নজরুল ইসলামকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ইয়াবা ব্যবসায়ি মো. ইউনুছ (২২)কে গ্রেফতার করেছে পুলিশ। ইউনুছ উপজেলার তেচ্ছিপুল উত্তর ফতেখাঁরকুল এলাকার ফরিদুল আলমের ছেলে। এসময় তার কাছ থেকে ১৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
রামু থানার আহত পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ইয়াবা পাচার করা হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে তেচ্ছিপুল এলাকায় অভিযান চালালে ৩ জন ইয়াবা ব্যবসায়ি পুলিশের উপর হামলা চালায়। এসময় মো. ইউনুছকে আটক করা সম্ভব হলেও অন্য দুই জন পালিয়ে যায়। এ ঘটনায় ৩জনকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।