মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

রাজাপালং এ পাহাড় কাটা বিরোধী অভিযানে দুইজন আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার দক্ষিন বনবিভাগের আওতাধীন ইনানী রেঞ্জের অধীস্থ রাজাপালং বনবিট এলাকায় পাহাড় কাটা বিরোধী অভিযান চালিয়ে দুইজন পাহাড় কেখোকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার সকালে তাদের আটক করা হয়। শনিবার রাতে রাজাপালং বিট কর্মকর্তা ক্যাচিংউ মারমা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি দাবি করেন, শুক্রবার সকালে ইনানী রেঞ্জাধীন রাজাপালং বিট কর্মকর্তা ও স্টাফ সহকারে নিয়মিত টহলকালিন সময় কিছু লোকজনের আনাগোনা দেখে নিকটবর্তী ঘটনাস্থলে গেলে দেখতে পান ৯-১০ দুস্কৃতিকারী কোদাল ও বেলচা দিয়ে পাহাড়ের মাটি কাটিয়া পাদদেশে ফেলতেছে।

ওই সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে কিছু সংখ্যাক পাহাড় কেখো পালিয়ে যান।ওই সময় ঘটনাস্থল থেকে পিছু ধাওয়া করে মীর আহম্মদ ও লাল মিয়া নামের দুইজনকে আটক করা হয়।তিনি আরও জানান, এই ঘটনায় কামাল হোসেন নামের একজনকে পলাতক আসামি করা হয়। বিট কর্মকর্তা আরও দাবি করেন, দক্ষিন বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে ও রেঞ্জ কর্মকর্তার সহযোগিতা পাহাড় কাটা রোধে এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন