মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

রাজশাহী সংস্কৃতিকেন্দ্রের বর্ষবরণে গান কবিতা আড্ডা

শেয়ার করুন

RCC Borshoboron

রাজশাহীতে বিভিন্ন আয়োজনে বর্ষবরণের কর্মসূচি পালিত হয়েছে। এ সব আয়োজনের মধ্যে রাজশাহী সংস্কৃতিকেন্দ্রের আয়োজন ছিল একটু ভিন্ন মাত্রার। নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের সম্প্রসারণে তরুণ লিখিয়ে ও শিল্পীদের নিয়ে গান-কবিতার আড্ডার সাথে ছিলো প্রবীণদের মনোজ্ঞ আলোচনা। পরিচয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন অক্ষর সম্পাদক কবি মুকুল কেশরী। মোহনা সম্পাদক কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক জি এম হারুন, সমাজসেবী মুহাম্মদ হাবীবুর রহমান, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, ডা. নাজমা আখন্দ, কবি সেলিনা পারভীন ও কবি খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।
কবিতা-ছড়া পাঠ এবং গানের সাথে সাথে বাংলা নববর্ষের অতীত ইতিহাস নিয়ে শেকড় সন্ধানী আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলা সালের প্রবর্তনের ইতিহাস, আমাদের অতীত ঐতিহ্যসহ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ-বিশ্বাসের আলোকে সাহিত্য-সংস্কৃতি চর্চার গুরুত্বও উঠে আসে আলোচনায়। সেইসাথে বর্ষবরণের নামে অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদও উঠে আসে আলোচকদের কণ্ঠ থেকে।
অতিথিবৃন্দসহ অনুষ্ঠানে ছড়া-কবিতা পাঠ ও গান পরিবেশন করেন কবি ও গীতিকার সানারুল ইসলাম বাহার, শিল্পী হাসিনা বেগম, নির্ঝর সম্পাদক ওয়াহিদ জামান, কবি রাসেল খান, কবি শরিফ জামিল, শিল্পী মতিয়ার রহমান বুলবুল, শিল্পী শাহরিয়ার সাব্বির, কবি ফাহাদ ফরহাদ, শিল্পী মুনতাসির মুবিন নাশিত, কবি সোহানুর রহমান আশিক, কবি আবদুল কাদের নাহিদ, কবি আহসান জামির ও শিশুশিল্পী নাজিফা, আবির, জারিফ প্রমুখ।

শেয়ার করুন