১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

রত্নাপালংএ ৭নং ওয়ার্ডে রাশেদ চৌধুরীর নেতৃত্বে নৌকার বিজয়,ঈগলের পরাজয়

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ৭নং কেন্দ্রে ঐতিহ্যবাহী মাতব্বর পরিবারের সন্তান রাশেদ আলম চৌধুরীর নেতৃত্বে ও সুদক্ষ তত্বাবধানে নৌকা প্রতিক বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। অথচ সেই ৭ নং কেন্দ্রে বর্ষিয়ান রাজনীতিবীদ ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল চৌধুরী ঈগল প্রতিকের পক্ষে জোর ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত ঈগলের প্রতিককে জয়ী করতে পারেনি। রাশেদ চৌধুরীর সুদক্ষ নেতৃত্ব ও তত্বাবধানে নৌকার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় এবং সঠিক ভাবে কেন্দ্র পরিচালনা করায় নৌকার ভোট বেশী সংগ্রহ সম্ভব হয়েছে। একারণে রাশেদ চৌধুরীর নেতৃত্বের প্রশংসা করেছে নৌকা প্রতিকের সমর্থকরা। কেননা উক্ত কেন্দ্র ছিল আদিল চৌধুরীর বাড়ীর কাছে। এবং আদিল চৌধুরী প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে ও ঈগলের পক্ষে নির্বাচনী কার্যক্রম ও সমর্থন দিয়ে গেছেন। সেকারণেই অনেকই মনে করেছিল উক্ত কেন্দ্রে ঈগল বেশী ভোট পাবে। কিন্ত রাশেদ চৌধুরীর কারিশমা ও কৌশলের কাছে ইগল প্রতিকের সমর্থকেরা সুবিধা করতে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছে। উক্ত কেন্দ্রে খুব কম ভোট পাওয়ায় এবং নৌকা বেশী ভোট পাওয়ায় রাশেদ চৌধুরীর অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন করেছে নৌকার সমর্থকরা। নৌকার পক্ষে কাজ করে যারা দিনরাত পরিশ্রমের মাধমে নৌকাকে জিতিয়ে এনেছেন এবং সর্বোচ্চ ভোট কাষ্ট করার ভূমিকা রেখেছেন উখিয়া টেকনাফের সাবেক সাংসদ ও জনদরদী জননেতা আলহাজ্ব আব্দুর রহমান বদি ও নব নির্বাচিত এমপি শাহীন আকতার চৌধুরীর পক্ষ থেকে রাশেদ চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। রাশেদ চৌধুরী জানান,ঈগলের ডাইহাডেড সমর্থক আদিল চৌধুরীর সাথে মোকাবেলা করে উক্ত ৭নং কেন্দ্রে ভোটারদের মন জয় করে কিভাবে নৌকার ভোট আদায় করতে হয় এবং কে সেটা পারবে তা বুঝতে পেরে মাননীয় সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি স্পেশাল দায়িত্ব দিয়েছিলেন রাশেদ চৌধুরীকে।সেকারণেই উক্ত কেন্দ্রে নৌকার বিজয় সম্ভব হয়েছে। এছাড়া রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীর সবসময় পরামর্শ ও দিক নির্দেশনা এই নৌকার বিজয়ে অনেক ভূমিকা ছিল। আলহাজ্ব আব্দুর রহমান বদির নির্দেশে এবং নুরুল হুদা চৌধুরীর যুগোপযোগী পরামর্শও সহযোগিতা এই কেন্দ্রে ঈগলের ভরাডুবি হয়েছে। স্হানীয় অনেক সাধারণ মানুষ জানিয়েছেন, তারা তরুন যুবনেতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর রাশেদ চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং সুখে দুখে যেকোন আন্দোলন সংগ্রামে পাশে থাকবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।