মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

রক্ত পরীক্ষা ছাড়া বিয়ে না করার পরামর্শ তথ্যমন্ত্রীর

শেয়ার করুন

images_80665
 বিয়ের পূর্বে প্রত্যেক নাগরিকের রক্ত পরীক্ষার পরামর্শ এবং রক্ত পরীক্ষা ছাড়া বিয়ে না করার জন্য পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত ‘থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল লটারি-২০১৫’র ড্র অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ রোগটি যেহেতু জিন থেকে ছড়ায় সেহেতু বিয়ের আগে প্রত্যেক নাগরিকের রক্ত পরীক্ষা করা বাধ্যতামূলক করা যেতে পারে। রক্ত পরীক্ষা ছাড়া বিয়ে না করারও পরামর্শ দেন মন্ত্রী।

নাগরিকের সুস্বাস্থ্য রক্ষায় দেশের প্রতিটি হাসপাতালে একটি করে থ্যালাসেমিয়া রোগ নিরাময় কেন্দ্র খোলা যেতে পারে বলেও পরামর্শ দেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, নাগরিকের স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রয়েছে। সরকারেরও দায়িত্ব রয়েছে নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। সে হিসেবে আগামী সংসদ অধিবেশনের পূর্বেই এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপনে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন ইনু।

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিকের রক্ত পরীক্ষা করতে আইন করা দরকার। যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। তাতে কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।

নাগরিকের সুস্বাস্থ্য দেখার দায়িত্ব রাষ্ট্রের উল্লেখ করে মন্ত্রী বলেন, সমাজের প্রতিটি সদস্যের সুস্বাস্থ্য রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। ক্যান্সার হলে যেমন আক্রান্ত স্থান কেটে ফেলতে হয়, তেমনি সমাজের কোনো জায়গায় ক্যান্সার হলে তা দূর করার দায়িত্ব সরকারের।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনিছুর রহমানের সভাপতিত্বে ড্র অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন