৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

যৌতুকের অভিশাপে সমাজ দিন দিন অধপতিত হচ্ছে

shomoy
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন আল্লামা তারেক মনোয়ার বলেছেন, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে তা পৃথিবীর অন্য কোন ধর্মে দেয়া হয় নি। ইসলামে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি যৌতুক দাবী করাটাকে ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করে বলেন, যৌতুকের অভিশাপে সমাজ দিন দিন অধপতিত হচ্ছে। তিনি গত ২২ মার্চ রাতে সদরের ইসলামাবাদের খোদাইবাড়ী এ.জি. লুৎফুর কবির আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মাদ্রাসা পরিচালনা পরিষদ সদস্য ও ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ সেক্রেটারী আলহাজ্ব মো. জসিম উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, ইসলামাবাদ চেয়ারম্যান নুরুল হক সওদাগর, ইসলামপুর চেয়ারম্যান মাস্টার আবদুল কাদের, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি আহবায়ক শহিদুর রহমান শহিদ, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, জেলা যুবলীগ ক্রীড়া সম্পাদক লুৎফর রহমান আজাদ, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, আলমাছিয়া মাদ্রাসার শিক্ষক মাও. আবদুচ ছালাম, প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, বিশিষ্ট আইনজীবী মো. আমিনুল হক, এমইউপি বশির আহম, শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম আকবর, শাহনেওয়াজ শাহিন কোম্পানী, ডা. এহছানুল হক, সাংবাদিক রেজাউল করিম, মিজানুর রহমান আজাদ, এম. আবুহেনা সাগর, আশফাক উদ্দীন আরফাত, মোজাফ্ফর আহমদ সুমন, নুরুল হক, এবাদুল হক প্রমুখ। সকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার মাও. মোহাম্মদ ছৈয়দ। মাহফিল পরিচলানা করেন সহ-সুপার মাও. মো. আবদুর রহমান আজাদ। আরো ছিলেন মাও. জহির উল্লাহ, মাও. খাইরুল বশর। তাকরির করেন মাও. আবল ফজল ও মাও. শরিফুল আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।