মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

যে এলাকায় গুণীজনকে সম্মান হয় সেই এলাকায় জ্ঞানী-গুণীর জন্ম হয়

শেয়ার করুন

Teknaf Pic-(C-1)-03-04-15
টেকনাফের হ্নীলায় কৃতি-শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা সভায় অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন যে দেশে জ্ঞানী,গুণী ও কৃতি শিক্ষার্থীদের সম্মান দেওয়া হয় সে দেশে জ্ঞানী,গুণী ও মেধাবীদের জন্ম হয়। এই মাদকাসক্ত ও শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা সীমান্ত জনপদে এই ধরনের আয়োজন অব্যাহত থাকলে শিক্ষিত লোকের সংখ্যা বাড়বে।
৩এপ্রিল বিকাল ৩টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাসষ্টেশনে স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা সভা সংগঠনের সভাপতি জাহেদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,উপজেলা শিক্ষা অফিসার নুরুল আবছার,চ্যানেল ২৪ফোরের উপস্থাপক ডঃ জামিল উদ্দিন আহমদ, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন মেম্বার। সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন শাহীনের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহবুব মোরশেদ, হ্নীলা বাজার কমিটির সেক্রেটারী অধ্যাপক জহির আহমদ, হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক, হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ সাঈদ আহমদ তারেক, পানখালী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান,রঙ্গিখালী মাদ্রাসার সিনিয়র শিক্ষক কবির আহমদ ছিদ্দিকী,হ্নীলা হাইস্কুলের শিক্ষক শ্বেত লাল চন্দ্র দাশ,মুহাম্মদ ছলাহ উদ্দিন, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুপ্লব পাল প্রমুখ। সভা শেষে স্কুল-মাদ্রাসার কৃতি শিক্ষার্থী,স্থানীয় জ্ঞানী-গুণী ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন