মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

যুক্তরাষ্ট্রে ১ দিনে প্রাণ গেল ২৭৩১ জনের; আক্রান্ত ৩৭ হাজারের বেশি

শেয়ার করুন

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৪৩৮।

অপরদিকে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৩৯ জনের। মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ১৭৯ এবং গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৭৩১ জন।

তবে ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৮ লাখ ১৯ হাজার ১৬৪ এবং মারা গেছে ৪৫ হাজার ৩৪০ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, ইতোমধ্যেই দেশটিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৯৭৩ জন। তবে ১৪ হাজার ১৬ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

অপরদিকে করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। ওই অঙ্গরাজ্যেই এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে যত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে অধিকাংশই নিউইয়র্কের।

সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৫৫ এবং মারা গেছে ১৯ হাজার ৬৯৩ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্ত ৮৮ হাজার ৮০৬ এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭৭ জনের।

অপরদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৬৪৩ এবং মারা গেছে ১ হাজার ৮০৯ জন। মিশিগানে আক্রান্ত হয়েছে ৩২ হাজার মানুষ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৪৬৮ জনের।

সূত্রঃ জাগো নিউজ

শেয়ার করুন