২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

‘যারা আওয়ামী লীগ করেন উন্নয়ন হচ্ছে তাদের’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছেন। আমাদের কৃষক ভাইদের তো বেতন বাড়ান নাই।’

তিনি বলেন, ‘সার, বিদ্যুৎ, ডিজেলসহ সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে বলছেন দেশে উন্নয়ন হচ্ছে। আসলে উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের। তারা তিন চার তলা বাড়ি বানাচ্ছেন। একটা গাড়ির জায়গায় ১০টা গাড়ি নিয়ে যাচ্ছেন।’

রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘এই দেশটা কি কয়েকটা মানুষের জন্য? তারা সম্পদ থেকে সম্পদ তৈরি করবে। আর সাধারণ মানুষ গরীব থেকে আরো গরীব হবে। সরকার নির্বাচন দিতে চায় না। নির্বাচন দিলে তারা নিজেরাই সব নিয়ন্ত্রণ করবে। সেটা কিভাবে আমরা মেনে নিব।’

তিনি বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাবি জানাই সরকারকে, নির্বাচন দাও। সে নির্বাচন হতে হবে লেভেল প্লেন ফিল্ডের মধ্যে। নির্বাচনকালীন সময় একটা সরকার থাকতে হবে সে সরকার নিরপেক্ষ হবে। কারো পক্ষপাতিত্ব করবে না। আর নির্বাচন কমিশন হতে হবে একবারে নিরপেক্ষ। তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আশা রাখি সরকারের শুভবুদ্ধির উদয় হয়ে আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাফরুল্লাহ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।