মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ম্যান সিটিকে জেতালেন ব্রাজিলের জেসুস

শেয়ার করুন

ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারায় গার্দিওয়ালার শিষ্যরা।

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আগুয়েরো ও নিয়মিত গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে বেঞ্চে রেখে খেলতে নামা ম্যান সিটি ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১১ মিনিটে ডেভিড সিলভার বাড়ানো বলে গোল করে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা জেসুস।

বিরতি থেকেই ফিরেই সমতায় ফিরতে পারতো সোয়ানসি। তবে ম্যাচের ৪৯ মিনিটে জিলফি সিগার্ডসনের বাঁকানো ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান উইলি কাবাইয়েরো। বল তার হাতে লেগে ক্রসবারে লাগে। ম্যাচের ৮২ মিনিটে দলকে সমতায় ফেরেন সিগার্ডসন। ডি-বক্সের বাইরে থেকে নিচু কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান আইসল্যান্ডের এই মিডফিল্ডার।

এদিকে যোগ করা সময়ের সিলভার ক্রসে জেসুসের হেড ঠেকিয়ে দিয়েছিলেন সোয়ানসি গোলরক্ষক কিন্তু বিপদমুক্ত করতে পারেনি। ফলে ফিরতি বল টোকা দিয়ে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন জেসুস। আর বাকি সময় গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যান সিটি। এই জয়ের পর ২৪ ম্যাচে ৪৯ পযেন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি।

শেয়ার করুন