২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মোবাইল ফোনের রিংটোনে হিন্দি গান নিষিদ্ধি

Ring Toneদেশে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউনে হিন্দি গান ব্যবহার থেকে বিরত থাকতে আদেশ দিয়েছে হাই কোর্ট। ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার বিবিসিকে জানিয়েছেন আজ এ সংক্রান্ত একটি রিটের শুনানির পর এই আদেশ দেয় আদালত। মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউনে হিন্দি ও উপমহাদেশের অন্য দেশের গান ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে গত জুনে একটি রিট আবেদন করেন মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। যার শুনানির পর বাংলাদেশের মোবাইল অপারেটর, সংস্কৃতি সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, ও বিটিআরসির চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশে আমদানি নীতি অনুযায়ী ভারতীয় বা উপমহাদেশের কোনো সিনেমা বাংলাদেশে আনা যাবে না। তবে দেশে অনেকেই মোবাইল ফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে হিন্দি চলচ্চিত্রের গান ব্যবহার বেশ পছন্দ করেন। এর আগে জাতীয় সংগীতকে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারকে অবৈধ ঘোষণা করেছিলো আদালত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।