মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মোবাইলেও করা যাবে ইউটিউব লাইভ স্ট্রিমিং

শেয়ার করুন

ইউটিউব ব্যবহারকারীরা এখন থেকে মোবাইলের মাধ্যমেও লাইভ স্ট্রিমিং করতে পারবেন। ইউটিউবের মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যেই এই লাইভ স্ট্রিমিং করা যাবে। তবে মোবাইলে ইউটিউব লাইভ স্ট্রিমিং করতে ন্যূনতম ১০ হাজার ফলোয়ার থাকতে হবে।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বর্তমানে লাইভ স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এবার মোবাইল থেকে স্ট্রিমিং ফিচার চালু করলো ইউটিউব।

মোবাইল অ্যাপের সঙ্গে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা যুক্ত করা হয়েছে। শুধু অ্যাপ খুলে ক্যাপচার বাটনে ক্লিক করলেই স্ট্রিমিং শুরু হয়ে যাবে। এর আগে ২০১৫ সালে ফেসবুকে রিয়েল টাইম লাইভ স্ট্রিমিং ফিচার চালু করা হয়।

লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি ‘সুপার চ্যাট’ নামে আরেকটি ফিচারও চালু করেছে ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ম্যাসেজ চ্যাট বাক্সে ওপরের দিকে দেখতে পারবেন। আর এই মেসেজ পাঁচ ঘণ্টা পর্যন্ত ওপরে পিন করে রাখা যাবে।

শেয়ার করুন