মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

মোটর সাইকেল দুর্ঘটনায় নিভল এস আই এহসানের প্রাণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের থেকে ঈদের ছুটিতে মরিচ্যা নিজ বাড়ির উদ্দেশ্যে আসার পথে পিএসআই মোহাম্মদ এহসান মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

বৃহস্পতিবার (৩০জুলাই) সকালে কক্সবাজার-চট্টগাম মহাসড়কে সাতকনিয়ায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত এস আই উখিয়ার মরিচ্যা এলাকার আবুল কালামের ছেলে। পরিবারের দুই ছেলের মধ্যে সে ছোট। সে সাতকানিয়া থানায় পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক।

উল্লেখ্য, মো. এহসান এবছরের ৮ এপ্রিল বাংলাদেশ পুলিশ এর এসআই পদে যোগদান করেন। নিহত এসআই মো. এহসান অবিবাহিত ছিলেন।

শেয়ার করুন