মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মেয়র মুজিবের দুই একান্ত সহকারীর করোনা পজিটিভ

শেয়ার করুন

ইমাম খাইর, কক্সবাজার:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের একান্ত সহকারি এবি ছিদ্দিক খোকন ও সোহেল রানার করোনা ‘পজিটিভ’ হয়েছে।

সোমবার (১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তাদের করোনা শনাক্ত করা হয়েছে।

তবে, তারা দুইজনই শারীরিকভাবে সুস্থ।

সোমবার দিবাগত রাত ৮ টার দিকে এবি ছিদ্দিক খোকন তার ফেসবুকে লিখেছেন- ‘আমার করোনা পজিটিভ। তবে আমি শারীরিক ভাবে সুস্থ আছি। সকলের দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, পৌর মেয়র মুজিবুর রহমান সস্ত্রীক করোনা শনাক্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। গত শনিবার রাতে তিনি ঢাকা চলে যান। রবিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর আগে মেয়রের স্ত্রীসহ পরিবারের ৫ জনের করোনা শনাক্ত হয়।

শেয়ার করুন