মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

মেসির জার্সির বিনিময়ে ৫০ হাজার ভ্যাকসিন

শেয়ার করুন

করোনাকালে নির্বিঘ্নে কোপা আমেরিকা আয়োজনে এগিয়ে এসেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার সাহায্যেই চীন থেকে পাওয়া যাচ্ছে ৫০ হাজার ভ্যাকসিন। প্রথমধাপে যা ফুটবলার ও টুর্নামেন্ট সংশ্লিষ্টদের দেওয়ার পরিকল্পনা কনমেবলের।

আগামী ১৩ জুন থেকে ১০ জুলাই মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৭তম আসর। যদিও ল্যাটিন আমেরিকার করোনা পরিস্থিতি একেবারেই ভালো নয়। তাইতো ভিন্ন পরিকল্পনা আয়োজকদের। সব ফুটবলারের ভ্যাকসিন নিশ্চিত করতে, ৫০ হাজার ভ্যাকসিনের জন্য তারা চুক্তি করেছে চীনের সিনোভ্যাকের সঙ্গে।

যেখানে এগিয়ে এসেছেন লিওনেল মেসি। চুক্তি নিশ্চিত করতে নিজের স্বাক্ষর যুক্ত তিনটি জার্সি তিনি পাঠিয়েছেন চীনের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটির কাছে। যে কারণে মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিনোভ্যাকের পরিচালকরা। যৌথভাবে এবারের কোপ আমেরিকার আয়োজক আর্জেন্টিনা আর কলোম্বিয়া।

শেয়ার করুন