মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মেসির কথায় কেঁদেছিল আর্জেন্টিনা দল

শেয়ার করুন

জাতীয় দলের জার্সিতে বর্তমান ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির অর্জন তেমন কিছুই নেই। শিরোপার খুব কাছাকাছি যেয়েও বারবার হোঁচট খেয়েছে টিম আর্জেন্টিনা। গত কোপা আমেরিকার সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে আর্জেন্টিনা। আরেকটি আন্তর্জাতিক আসর থেকে বিদায়ের কষ্ট যেন চেপে ধরেছিল আর্জেন্টিনা দলকে।

সেলেকাওদের বিপক্ষে হারের পর ড্রেসিংরুমে দলকে উদ্দেশ্য করে একটি বক্তব্য দেন মেসি। অধিনায়কের সেই কথায় অশ্রুসিক্ত হয়েছিল গোটা দল। এবার ড্রেসিংরুমের সেই স্মৃতিটাই উগরে দিলেন মেসির জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া।

ইএসপিএন’কে দি মারিয়া বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে হারের পর মেসি খুব সুন্দর কিছু কথা বলেছিল। মেসি বলেছিল, সে আমাদের দল নিয়ে গর্বিত। যখন সে তার কথা শেষ করলো, তখন সকলে কাঁদছিল কারণ সে আমাদের হৃদয় ছুঁয়েছিল। বিশেষ করে তরুণ খেলোয়াড়রা কাঁদছিল খুব। ’
এ সময় পিএসজি মিডফিল্ডার আরও বলেন, ‘সে আমাদের জানায়, টুর্নামেন্টের প্রথমদিন থেকে আমরা এক নির্দেশনা অনুসরণ করে যাচ্ছি।

সে খুব গর্বিত তরুণদের জাতীয় দলের জার্সিতে নিজেদের অঙ্গীকার রাখতে দেখে। টুর্নামেন্টে তারা নিজেদের যেভাবে নিংড়ে দিয়েছে তার চেয়ে বেশি কিছু প্রাপ্য তাদের। ’
কোপা আমেরিকার সময় যে মেসিকে সমালোচনা শুনতে হয়েছিল সেই ব্যাপারেও জানান দি মারিয়া, ‘কথা না বলার জন্য, জাতীয় সঙ্গীত না গাওয়ার জন্য তাকে সমালোচনা করা হয়ে থাকে। তবে এই কোপা আমেরিকা ভিন্ন ছিল, সে নিজেকে প্রমাণ করেছে। আমাকে যা খুশি করেছে তা হলো, সে গ্রুপের সামনে দাঁড়িয়ে কথা বলেছে। সে প্রেসেও কথা বলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি এই মেসিকে পছন্দ করি। ’

শেয়ার করুন