মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

মেসির ওপর অলসতার ছাপ

শেয়ার করুন

Messiএত কাছে, তবু এত দূর! লিওনেল মেসির ক্ষেত্রে এ কথাটিই কেবল ঘুরে ফিরে আসছে। বিশ্বকাপের পর কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হওয়ার দায়টা যে তার ওপরই অনেকাংশে বর্তায়। অধিনায়কের দায়িত্ব নিয়ে যিনি আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনিই কিনা বারবার ব্যর্থ হচ্ছেন।
অনেকেই এ ব্যর্থতার পেছনে ফাইনালে মেসির নিষ্প্রভতাকে দায়ী করছেন। এবার সমালোচকদের কাতারে স্বয়ং আর্জেন্টাইন অধিনায়কের নানা অ্যান্তোনিও কুচ্চিতিনি। তার মতে, কোপার ফাইনালে মেসির অলসতার কারণেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি আর্জেন্টিনা।
চিলির বিপক্ষে ২২ বছরের শিরোপা খরা কাটানোর সুবর্ণ সুযোগ ছিল মেসি-মাশ্চেরানোদের সামনে। কিন্তু, সে আশাই গুড়েবালি। গোলশূন্য ফাইনালে টাইব্রেকারে জিতে প্রথমবারের মতো কোপা জয়ের উল্লাসে মাতে চিলিয়ানরা।
এক সাক্ষাৎকারে কুচ্চিতিনি বলেন, ‘কোপার ফাইনালে মেসির আরো ভালো করা উচিৎ ছিল। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সে অলসতার পরিচয় দিয়েছে। আমার বিশ্বাস, দীর্ঘ অনেক বছর পর জাতীয় দলকে শিরোপা এনে দিতে নিজের সেরাটা দিতে পারত। শুধুমাত্র ফাইনালই না, শেষ তিনটি ম্যাচে তার পারফরম্যান্স খারাপ ছিল এবং সে ছিল অলস।’

শেয়ার করুন